ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

তানযীমুল উম্মাহ মাদরাসায়  বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

জাকির হোসেন মনিরামপুর উপজেলা প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৯০ বার পঠিত
যশোর প্রতিনিধি:তানযীমুল উম্মাহ মাদরাসা যশোর শাখার উদ্যোগে ২০২৬ শিক্ষা বর্ষের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মাদরাসার নিজস্ব মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
শাখা সহকারী আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা যশোর শাখার সম্মানিত শাখা প্রধান মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষা বর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বছরের প্রথম দিনেই নতুন বই ও ফুল হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে।
উৎসবে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মোঃ মাসুম বিল্লাহ, আমিনুল হিফয আব্দুর শুকুর, নাজেমে তালিমাত আবু সাঈদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবক  ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বই বিতরণের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে। বক্তারা নতুন শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

তানযীমুল উম্মাহ মাদরাসায়  বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০২:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬