ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৫ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুড়া গ্রামের কৃষক এনামুল হক মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের চিচিঙ্গা চাষ করে ভালো লাভ করছেন। পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজি নিজের জেলায় চাহিদা পূরণ ছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। ভালো ফলন ও বাজার দর পেয়ে তিনি খুশি। পৌনে ২ বিঘা জমিতে মাচা তৈরি করে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে চিচিঙ্গা চাষ করছেন এনামুল। মাত্র ৩০ হাজার টাকা খরচ করে তিনি আনুমানিক দুই লাখ টাকা লাভের আশা করছেন।
উপজেলার গরুড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো:ফজলুল হক জানান,কৃষি বিভাগের পক্ষ থেকে বিষমুক্ত পদ্ধতিতে চিচিঙ্গা চাষের জন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এর ফলে আশেপাশের কৃষকরাও চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভালো দামে বিক্রি হচ্ছে। কৃষক এনামুল হক জানান, এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তার পরামর্শে নিজ উদ্যোগে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত চিচিঙ্গা চাষে লাভবান হয়েছেন। তিনি বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে চিচিঙ্গা রোপণ করা হয়েছিল এবং ৩৫-৪০ দিনের মধ্যে সংগ্রহ শুরু হয়। বিষমুক্ত হওয়ার কারণে এর চাহিদা বেশি। দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, চিচিঙ্গা পুষ্টিসমৃদ্ধ সবজি, যা ওজন কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। স্বল্প সময় ও খরচে কৃষকরা লাভবান হচ্ছেন। আশা করা যাচ্ছে,আগামীতে আরও বেশি কৃষক চিচিঙ্গা চাষ করবেন।তথ্য অনুযায়ী, বর্তমানে দৌলতপুরে প্রায় ৩০ হেক্টর জমিতে চিচিঙ্গা চাষ হয়েছে।
আরও পড়ুন:
ফরিদ আহমেদ দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি














