ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধির
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৬ বার পঠিত

দৌলতপুর সীমান্ত থেকে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর বিওপির টহল দল ওপেনদার (৩৫) নামে ওই ওই ভারতীয় নাগরিককে আটক করে।
বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৬-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ক্যাম্পপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর নাম ওপেনদার এবং বাড়ি ভারতের বিহার রাজ্যের উচ্ছাগাও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামে বলে জানান। তবে তিনি তাঁর বাবার নাম বলতে পারেননি। এ সময় তার কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং বাংলাদেশের একটি ট্রেনের দুটি টিকিট পাওয়া গেছে। তবে ওই যুবকের কাছে কোনো ভারতীয় কাগজপত্র পাওয়া যায়নি।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন আটকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধির














