ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

নবীন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননায় উৎসবমুখর মহম্মদপুর আইডিয়াল একাডেমি

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৬৬ বার পঠিত
মাগুরার মহম্মদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহম্মদপুর আইডিয়াল একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় একাডেমির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এবিএম আব্দুল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে বার্ষিক পরীক্ষা ও বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের আবহ সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বক্তারা বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনই প্রকৃত শিক্ষা।বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, প্রযুক্তিনির্ভর জ্ঞানার্জন ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিকল্প নেই। দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহম্মদপুর উপজেলা শাখার আমীর মাও: নুর আহম্মেদ আলী, আমিনুর রহমান কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী সরদার, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস. এম. আজগার আলী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মহম্মদপুর আইডিয়াল একাডেমির পরিচালক মো. আবু নাইম। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

নবীন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননায় উৎসবমুখর মহম্মদপুর আইডিয়াল একাডেমি

সর্বশেষ পরিমার্জন: ০৭:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬