ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নানা কৌশলে এক যুবকের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ!

নড়াইল প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৪১ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় একই যুবক দুবার এস,এস,সি পাশ করেছেন পৃথক পৃথক জন্ম তারিখ ব্যবহার করে। এমনকি ওই যুবক পূর্বের জন্ম নিবন্ধন গোপন রেখে নতুন জন্ম নিবন্ধনের মাধ্যমে এনআইডিও সংশোধন করেছেন বলে অভিযোগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লোহাগড়া(দক্ষিণ) গ্রামের বাসিন্দা এস,এম হাবিব নেওয়াজ। যার এন,আই,ডি নম্বর-৩২৮৫৯১৫১১৬, জন্ম তারিখ ১২/০৫/১৯৮৯।
খোজ নিয়ে জানা যায়, ওই যুবক ২০০৫ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। রোল-২১৪০৫৮। যেখানে জন্ম তারিখ দেয়া হয়েছে ১২/৫/১৯৮৯। পরবর্তীতে ওই যুবকই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় কেন্দ্র থেকে ২০২৩ সালে পুনরায় এসএসসি পাশ করেন। আইডি /রোল- ২৩০১৯৮২০। এখানে সার্টিফিকেটে জন্ম তারিখ দেয়া ১২/৫/১৯৯৩।
জানা যায়, বয়স জালিয়াতি করতে ওই যুবক লোহাগড়ার সরস্বতী একাডেমী থেকে ২০০৭ সালের ৮ম শ্রেনি পাশের সার্টিফিকেট সংগ্রহ করেন। যেখানে জন্ম তারিখ ১২/৫/১৯৯৩। ওই ৮ম শ্রেণি পাশের সার্টিফিকেট ব্যবহার করেই পরবর্তীতে আবারো বয়স পাল্টিয়ে এস,এস,সি পাশ করেন তিনি। ওই যুবক ৮ম শ্রেণি পাশ এর সার্টিফিকেট ব্যবহার করে আবার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন করেন। যেখানে জন্ম তারিখ দেয়া হয়েছে ১২/৫/১৯৯৩। ওই জন্ম নিবন্ধন ব্যবহার করে আবার এন,আই,ডি তেও বয়স সংশোধন করা হয়েছে।
অভিযোগ রয়েছে ওই যুবক এসব জাল-জালিয়াতির মাধ্যমে একটি সরকারি দপ্তরে চাকুরীও করছেন। জাল জালিয়াতির কারনে ওই যুবকের আগের ও বর্তমান এন,আই,ডি,তে দুটি জন্ম তারিখ রয়েছে। অভিযুক্ত এস,এম হাবিব নেওয়াজ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন:
নড়াইল প্রতিনিধি।।














