ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নীলফামারীতে সাংবাদিক স্বপ্নার এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৪৫ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি
গত ৮ জুলাই নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের জঙলী পাড়ায় সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রবিবার বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহরের থানার মোড়ে ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন । স্বাগত বক্তব্যে জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ওদীপ্তমান বাংলাদেশের সম্পাদক আব্দুল মমিন বলেন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ ও কয়েকজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে লক্ষিচাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জঙলী পাড়া গ্রামে গেলে ঐ এলাকার চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আমিনুর রহমান ও তার সাঙ্গপাঙ্গ সাংবাদিকদের ঘিরে ধরে টানা হ্যাচরা ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানার হাতে থাকা ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নেন, এবং মহিলা সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ কে উদ্দেশ্য করে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে জেলা শহর থেকে আত্মীয় সজন ও সাংবাদিক নেতৃবৃন্দ গিয়ে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু বলেন,নীলফামারী সদর থানা মামলাটি নিয়ে টালবাহানা শুরু করেছে, আমরা অবাক হই ফ্যাসিস্টের দোসর এই আমিনুর রহমানের কথা কিভাবে পুলিশ শুনছে, এবং মামলার আইও হলেন উক্ত চেয়ারম্যানের দালাল তাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। তাই আইও পরিবর্তন করে দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করুন। মানববন্ধনে রিপোর্টার্স ইউনিটির সদস্য ছাড়াও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির আব্দুর রশিদ বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল মালেক এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:














