ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

পাকুন্দিয়া ঘুরতে গিয়ে নৌকা ডুবে বড় বোন নিহত,ছোট বোন নিখোঁজ 

নাঈম ইসলাম  কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ৯৩ বার পঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের ছোট বোন নীহা আক্তার (৯)। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহত ও নিখোঁজ ব্যক্তির মা নীপা আক্তারকে (৪০) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীলা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। কটিয়াদী পূর্ব পাড়া একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি কিশোরগঞ্জ গুরদয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। আকর্ষণীয় ওই স্থান এবং বাঁধ দেখতে প্রতিদিনই ঘুরতে যায় শতশত ভ্রমণপিপাসু মানুষ।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একজনের মৃত্যুর বিষয়টি নিচ্ছিত করেছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

পাকুন্দিয়া ঘুরতে গিয়ে নৌকা ডুবে বড় বোন নিহত,ছোট বোন নিখোঁজ 

সর্বশেষ পরিমার্জন: ১১:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫