ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
যুবদলের নেতাসহ গ্রেপ্তার ২
পাম্পের কর্মীকে প্রাইভেটকারে চাপা দিয়ে হত্যা

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৩৬ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর টাকা পরিশোধ না করে পালানোর সময় প্রাইভেটকারের চাপায় রিপন সাহা (২৮) নামে এক ফিলিং স্টেশন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ দুজনকে গ্রে/প্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা ওই ফিলিং স্টেশনের ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৪ নম্বরের একটি কালো প্রাইভেটকারে পাঁচ হাজার টাকার তেল নেওয়ার পর গাড়িতে থাকা ব্যক্তি টাকা না দিয়েই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। টাকা আদায়ের জন্য রিপন সাহা গাড়ির পেছনে দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে গাড়িটি থামাতে চাইলে চালক তাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আবুল হাসেম সুজন নিজেই তেল নেন এবং কিছুক্ষণ পর টাকা না দিয়েই গাড়িতে উঠে যান। পরে গাড়িটি চালু হলে রিপন সাহা বাধা দিতে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন।
ঘটনার পর পুলিশ ঘাতক প্রাইভেটকারটি আটক করে এবং আবুল হাসেম সুজন ও কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















