ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ফুটপাত দখলমুক্ত করন অভিযান পরিচালনা করেন

জাকির হোসেন, মনিরামপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩৭ বার পঠিত

জাকির হোসেন, মনিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুর পৌরসভার থানার মোড় সংলগ্ন বাজারে ফুটপাথ দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন,
সহকারী কমিশনার (ভূমি), মণিরামপুর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, মণিরামপুর পৌরসভা কর্তৃক পরিচালিত এই অভিযানে জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত স্থানে দোকানের পণ্যসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দুইজন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৯ ধারা অনুযায়ী ২টি পৃথক মামলায় মোট ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সর্বশেষ জরিপে প্রণীত মানচিত্র অনুযায়ী সার্ভেয়ার দ্বারা মেপে রাস্তার উভয় পাশে লাল রঙ লেপনের মাধ্যমে জনসাধারণের চলাচলের নির্ধারিত জায়গা চলতি মাসে দ্বিতীয়বারের মতো চিহ্নিত করা হয়। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, মণিরামপুর থানা এবং পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, পৌরবাসী এবং ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে উপজেলা নির্বাহী অফিসার, মণিরামপুরের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি), মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, পৌর ভূমি সহকারী কর্মকর্তার সমন্বয়ে একটি দল বাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে ফুটপাথ দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে এবং সচেতনতামূলক মাইকিং করে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার এই অভিযান পরিচালনা করা হয়।














