ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান
ফেন্সিডিল গাঁজা উদ্ধার, অনুপ্রবেশকালে নারী আটক

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৫১ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ও এক বাংলাদেশি নারী আটক হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজিবির শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মানিকপুর গ্রামের পেয়ারা বাগানে বিশেষ অভিযানে ৮৩ বোতল ফেন্সিডিল ও একটি মদের বোতল উদ্ধার করা হয়। একই রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেদবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড়ে ধানখেতের ভেতর থেকে ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে টহল দল।
এছাড়াও শুক্রবার ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-আর এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—মাদক উদ্ধারের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে এবং আটক নারীসহ সকল ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:
মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি














