ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬
জুলাই - আগষ্ট বিপ্লবের চেতনায় - 

ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী বাস্তবায়নে বিএনপি এর বিক্ষোভ ও মানববন্ধন  অনুষ্ঠিত

শাহীন শহীদঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৬১ বার পঠিত

Oplus_131072

জুলাই – আগষ্ট বিপ্লবের চেতনায় –  ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে, বিক্ষোভ ও মানববন্ধন  অনুষ্ঠিত হযেছে। মানববন্ধন শেষে উপজেলা মুক্তমঞ্চে মিলিত হয়ে আলোচনায় অংশ নেন উপস্থিত নেতৃবৃন্দ।

বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, নাগেশ্বরী উপজেলার অধিকাংশ অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট চক্র এখনও গোপনে সক্রিয় রয়েছে। এ চক্রটি স্বাধীন মতপ্রকাশ, ন্যায়বিচার ও প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুরু থেকেই। নাগেশ্বরী উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বেশকিছু শিক্ষক পলাতক থেকেও নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করছেন অথচ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো কোন প্রকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

উপস্থিত বক্তারা কয়েকটি বিষয তুলে ধরেন,  তা হলো–উপজেলায় সক্রিয় ফ্যাসিস্ট তৎপরতার তদন্ত ও দমন।নাগেশ্বরী মহিলা কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন।গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ নিশ্চিতকরণ। জনমতের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা। ফ্যাসিস্ট ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে গ্রেফতার।

মানববন্ধন শেষে আলোচনায় বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসূল রাজা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন  প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময়  উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোকজলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সরকার, অ্যাডভোকেট বজলুর রশীদ,  পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক,যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, আশরাফ হোসেন আপেল, সদস্য সচিব আজিজুল হক, যুগ্ন আহ্বায়ক  মো. মকবুল হোসেন, নাজির হোসেন মাস্টার,  মো. তানজিমুল ইসলাম কিরন, মো. মোজাম্মেল হক দুদু, আপেল সিদ্দিক উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অংশ অংশগ্রহণ করে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

জুলাই - আগষ্ট বিপ্লবের চেতনায় - 

ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী বাস্তবায়নে বিএনপি এর বিক্ষোভ ও মানববন্ধন  অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০১:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫