ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বগুড়ায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ

মো সাদিকুর রহমান, (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৬৪ বার পঠিত

বগুড়ায় ছাত্রদলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৭ এপ্রিল) বেলা ১২ টায় শহরের খোকন পার্কের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইয়াকুবিয়া মোড়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। গত শনিবার (৫ এপ্রিল) রাতে ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদলের নেতার উপর এ হামলার ঘটনা ঘটে। উক্ত বিক্ষোভ মিছিলে বক্তারা সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন,বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুর হক চৌধুরী হিরু,শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আরও পড়ুন:














