ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বর্ণাঢ্য আয়োজনে মহম্মদপুরে মহান বিজয় দিবস উদযাপন

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৯৮ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মাগুরার মহম্মদপুর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে আলোকসজ্জা করা হয়। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, মহম্মদপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠন, জামায়াতে ইসলামী, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, ওসি (তদন্ত) আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাপ্তাহিক একুশে নিউজের সম্পাদক ও প্রকাশক মো. হাসানুজ্জামান সুমন, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস. এল. এম. আজগার আলী এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মহম্মদ)-এর পুত্র ও দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
দুপুর সাড়ে ১২টায় নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, জীবিত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।














