ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিএনপির মনোনয়নপত্র তুললেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার

উজ্জ্বল মাহমুদ :
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৪৬ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
মনোনয়নপত্র উত্তোলনের সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বে এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সমবেত হন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ। এছাড়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, সাবেক প্রধান সমন্বয়কারী আব্দুল মাজেদ, শহর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিঠুন, বর্তমান আহ্বায়ক মোজাক্কির রাব্বি ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন নিশাতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সাংবাদিকদের বলেন, দলের আস্থায় তিনি সম্মানিত ও কৃতজ্ঞ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:














