নওগাঁ -৫ আসন
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিনের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

- সর্বশেষ পরিমার্জন: ১২:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১১৭ বার পঠিত

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (৫ জুলাই ) নওগাঁ সদর উপজেলার হাপুনিয়া ইউনিয়ন ও দুবলহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা ও হাটবাজারে লিফলেট বিতরণ এবং মতবিনিময় করেন বিএনপির নেতা ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন।
সোমবার (৭ জুলাই) তিনি নওগাঁর লখাইজানি হাট, পিরোজপুরের ইন্টিতলা বাজার, মাঝির মোড় বাজার এবং মাথা সাগর হাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি মানুষের নিত্যদিনের সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা, গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময়কালে মাসুদ হাসান তুহিন বলেন,
“আজ বাংলাদেশের মানুষ বঞ্চিত, নির্যাতিত এবং গণতন্ত্রহীনতার চরম পর্যায়ে পৌঁছেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতার অভাব—এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে হলে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন অত্যাবশ্যক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মুক্তি ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব।
আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা ধরে রাখার জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন করছি। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং সমর্থন ছাড়া এই রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। তাই আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের মতামত নিচ্ছি এবং তাদের অংশীদার করেই একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
স্থানীয় জনগণ তার এই কর্মসূচিকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করে। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটি শক্তিশালী, মানবিক ও কার্যকর রূপরেখা প্রয়োজন, যা দেশের মানুষকে মুক্তি দিতে পারে। মাসুদ হাসান তুহিনের মতো জনবান্ধব নেতাদের নেতৃত্বে এমন কার্যক্রম আগামী দিনের জন্য আশার আলো।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাসাস এর সাধারন সম্পাদক এস কে এম ইকবাল, জেলা যুবদলের সদস্য আশিক, সদর থানা কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা সহ আরও অনেকে।














