ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬
৬ জনের মনোনয়ন বাতিল

বিএনপি মনোনীত প্রার্থী জাকির সরকারের মনোনয়ন বৈধ

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১৪৮ বার পঠিত
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাই সম্পন্ন হয়েছে। ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির সরকারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই–বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, বাতিল হওয়া অধিকাংশ প্রার্থীই স্বতন্ত্র। হলফনামায় তথ্যগত ত্রুটি এবং এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে অসঙ্গতি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া যাচাই–বাছাইয়ে কুষ্টিয়া-১, কুষ্টিয়া-২ ও কুষ্টিয়া-৪ আসনের মোট ৬ জনের মনোনয়ন বাতিল হয়। তবে কুষ্টিয়া-৩ আসনে অংশ নেওয়া সব প্রার্থীর মনোনয়ন বৈধ থাকে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন
কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান ও জেএসডির গিয়াস উদ্দিন।
কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক।
কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আনসার এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
সব মিলিয়ে কুষ্টিয়ার চার আসনে ২৭ জন প্রার্থীর মনোনয়ন বহাল থাকল, আর বাকি ৬ জন এখন আপিলের অপেক্ষায়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

৬ জনের মনোনয়ন বাতিল

বিএনপি মনোনীত প্রার্থী জাকির সরকারের মনোনয়ন বৈধ

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬