ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিভিন্ন দাবিতে এনাম মেডিকেলের কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

আকতার হোসেন, সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৪৮ বার পঠিত

সাভারের এনাম মেডিকেলে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী ট্রেড ইউনিয়ন। এসময় তারা নতুন কর্মসূচী ঘোষণা করেন তারা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শেষে তারা নতুন কর্মসূচী ঘোষণা করেন।
এসময় বিক্ষোভকারীরা বলেন, কতৃপক্ষের কাছে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো হস্তান্তর করি। এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ নেন নি। ফলে নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হই। আজ সকাল সাড়ে ১১ টায় একটি ১ ঘন্টার একটি আল্টিমেটাম দেই। এর পরেও কতৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেন নি। ফলে আগামীকাল থেকে সকল স্টাফরা কর্মবিরতি পালন করবেন।
এসময় হাসপাতালের সকল স্টাফ-কর্মচারী উপস্থিত ছিলেন।
এব্যাপারে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার কাদীর নাজিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি ।
আরও পড়ুন:














