ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ব্যবসায়ী হত্যার প্রতিবাদে চিলমারীতে বিক্ষোভ মিছিল

রুবেল মিয়া,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৬৬ বার পঠিত

ঢাকার মিটফোর্ড এলাকায় পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে ‘সাধারণ ছাত্র-জনতার’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
শনিবার বাদ আসর থানাহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এলএসডি মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য, ক্ষমতার প্রতি সীমাহীন লোভ ও বিচারহীনতার সংস্কৃতিই এ ধরণের নৃশংসতার মূল কারণ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মবের মতো ঘটনা প্রায়শ ঘটছে, যা সভ্য সমাজের জন্য লজ্জাজনক।
সমাবেশে বক্তব্য রাখেন,মো.হযরত আলী,বদরুজ্জামান, রাশেদুল ইসলাম,মোতালেব রহমান, মাহমুদুল হাসান, আলামিন, মনিরুজ্জামান লিটন প্রমুখ।
আরও পড়ুন:














