ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মঠবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, আওয়ামী লীগের দোসর পুনর্বাসন নিয়ে উত্তেজনা
মঠবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

মঠবাড়িয়া প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ২৮৮ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও যাচাই-বাছাইকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন,ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়নের বিএনপি কর্মী মো. ছগির হোসেন (৪৫), সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ মিশাত, গুলিসাখালী ইউনিয়নের বিএনপি কর্মী মো. সোহাগ তালুকদার (৪০) এবং টিকিকাটা ইউনিয়নের বিএনপি কর্মী মো. ইউসুফ খান। আহতদের মধ্যে ছগির হোসেন ও ইউসুফ খানের বিরুদ্ধে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর বিএনপির সদস্য নবায়ন ও যাচাই-বাছাই চলাকালে বহিষ্কৃত নেতা রুহুল আমিন দুলাল এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের অনুসারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সদস্য ফরম পূরণ করানোর অভিযোগ ওঠে। এ নিয়ে বিরোধের একপর্যায়ে বহিষ্কৃত নেতা দুলালের ভাই মনিরুজ্জামান ছোট্টো ও বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধার ভাগ্নে মিশাত মিশুর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় আহত মিশাতকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির একাধিক স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, বহিষ্কৃত রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির এখনো পুরো উপজেলায় প্রভাব বিস্তার করে যাচ্ছেন। তারা আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজনকে বিএনপিতে পুনর্বাসন করছেন, যা নিয়ে দলের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেতারা, কারণ তিনিও দুলাল-হুমায়ুনের পক্ষেই অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ।
সংঘর্ষের বিষয়ে পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন,“কিছু সদস্য ফরম নিয়ে ভুল বোঝাবুঝির কারণে বিবাদ তৈরি হয়। পরে হাতাহাতিতে রূপ নেয়। আমি নিজে মিশাত মিশুকে উদ্ধার করি, না হলে সে মারাও যেতে পারতো। আমরা দলীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
অন্যদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা বলেন“মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী আওয়ামী দোসরদের পুনর্বাসন করছে। তাদের কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় আমাদের নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।”
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,
“সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।”স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, বহিষ্কৃত নেতাদের প্রভাব এবং আওয়ামী লীগের সহযোগী হিসেবে অভিযুক্তদের বিএনপিতে অন্তর্ভুক্তি নিয়ে মঠবাড়িয়ায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে।-
আরও পড়ুন:














