ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মনিরামপুরকে দূর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই- জামায়াত প্রার্থী গাজী এনামুল

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১০৫ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডঃ গাজী এনামুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে অ্যাডঃ গাজী এনামুল হক মনিরামপুরবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, যদি জনগণের ভোটে তিনি নির্বাচিত হতে পারেন, তাহলে মনিরামপুরকে দূর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ নজর দেব।” তিনি এই আসনের দীর্ঘদিনের জলাবদ্ধতা, নদীভাঙন, ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জনগণের সার্বিক কল্যাণের জন্য সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, দলমত নির্বিশেষে সকল সাংবাদিকবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং প্রার্থীর নির্বাচনী পরিকল্পনা ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ, প্রার্থীর প্রচার কার্যক্রম ও এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমীর মহিউল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, সাবেক আমীর মাওঃ লিয়াকত আলী,জামায়াত নেতা অধ্যাপক আহসান হাবীব লিটন, এইচএম শামীমসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের কাছে তাদের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক বার্তা তুলে ধরেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন:














