ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি মনোনীত জাহিদুল ইসলাম

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
- সর্বশেষ পরিমার্জন: ১০:১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৭৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নওগাঁ সদর- ৫ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু। রবিবার বিকাল ৪ টার সময় নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র ফরম গ্রহণ করেন
নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু , জেলা সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা) নূরে-ই আলম মিঠু,গোল্ডেন, উপজেলা সভাপতি মাকসুদুর রহমান রাজা , উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, এ পি পি সাব্বির আহমেদ, ডাক্তার ইস্কেন্দার সহ বিএনপি’র সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী সমর্থক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার পরে জাহিদুল ইসলাম ধলু নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলকে নির্বাচনী আচারণবিধি মেনে চলতে হবে। আমি মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজনীতিতে এসেছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।
আরও পড়ুন:


















