ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

ময়মনসিংহে অবৈধ সংযোগ সড়কের নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন

মো : আলমগীর হোসেন, ময়মনসিংহ
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ৬১ বার পঠিত

ময়মনসিংহের কেওয়াটখালী স্টিল আর্চ ব্রীজের একনেকে অনুমোদিত নকশা বাদ দিয়ে অবৈধ সংযোগ সড়কের নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ময়মনসিংহে বহুল প্রতীক্ষিত কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে অনুমোদিত নকশা পরিবর্তন করে নির্মাণকাজ পরিচালনা, ভূমি অধিগ্রহণে অনিয়ম এবং অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তারা এ সময় জোরালো দাবি করেন একনেকে অনুমোদিত মূল নকশা পরিবর্তনের পেছনে কারা জড়িত তা তদন্ত করে প্রকাশ করতে হবে, দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রকল্প বাস্তবায়নে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ ও নির্মাণ কাজ স্থগিত রাখতে হবে বলে দাবি জানানো হয়।
আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিমল পাল মানবাধিকারকর্মী, অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, শিল্পী হোসাইন ফারুক, সংস্কৃতিকর্মী ইমতিয়াজ আহমেদ, বিশ্ব নাট্যংঘনের সভাপতি নাজমুল হাসান রাজু খান, সাংবাদিক কামরুল হাসান, কবি আরাফাত রিলকে, বিপ্লব নিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো:ফুয়াদ খান ও মো:আশিকুর রহমান, ফয়সাল ফারনিম, ওয়ালিউল্লাহ, আরিফ হাসান তমাল, শরীফুল ইসলাম, রুমা আক্তার পিংকী প্রমুখ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

ময়মনসিংহে অবৈধ সংযোগ সড়কের নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫