ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ময়মনসিংহে শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ

এস এম আকাশ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ১৪২ বার পঠিত

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ শতাংশ। এবার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি । এমন ফলাফলে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
সারা দেশের ন্যায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় শিক্ষাবোর্ডের কার্যালয়ে সাংবাদিকদের ডেকে ফলাফল ঘোষনা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড.মো.শহীদুল্লাহ।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৫ হাজার ৫৫৮জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬জন। পাসের ৫৮ দশমিক ২২ শতাংশ। এরমধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২জন, ছাত্রী ৩১ হাজার ৮৪৪জন।
জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮জন শিক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার জিপিএ ৫ এর দিক দিয়ে এগিয়ে রয়েছে।
বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা মনযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে। ৩ হাজার ৩২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১১ টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান বোর্ড চেয়ারম্যান। তবে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
এবারও ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে। এই প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১৮ জনের মধ্যে ৩১৭ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই পাস করেছে। আর জিপিএ – ৫ পেয়েছে ২৫৩ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার এই ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
আরও পড়ুন:














