ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ময়লার রাজনীতি”: কুষ্টিয়ায় পরিচ্ছন্নতাকর্মীদের ব্যতিক্রমধর্মী আন্দোলনে স্তব্ধ পৌর ভবন

উজ্জ্বল মাহমুদ , কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৬৯ বার পঠিত

কথা ছিল মজুরি বাড়বে। মাস পেরিয়ে গেল, বছর ঘুরল, কিন্তু টাকাটা বাড়েনি। শেষ পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা সিদ্ধান্ত নিলেন—”আমরা যেটা পরিষ্কার করি, এবার সেটা দিয়েই প্রতিবাদ করব।”
রোববার (১৩ জুলাই) সকাল ৯টায় কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের সামনে ভ্যানে করে এনে একের পর এক ময়লা ফেলা শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
ভর দুপুরে গিয়ে দেখা যায়, ফটকের সামনের এলাকা ময়লায় ছেয়ে গেছে। গেটের ভেতরে-বাইরে দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে মানুষজনকে। পৌরসভার সেবা নিতে আসা নাগরিকেরা পড়েছেন চরম ভোগান্তিতে।
আন্দোলনের পেছনের গল্প:
পৌরসভার অধীনে কাজ করা প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মীর কেউ পান দৈনিক ৬০ টাকা, কেউবা ২৭৫ টাকা। মাসে ৩০ দিন খাটলেও মজুরি দেওয়া হয় ২৯ দিনের। অসুস্থ হলে সেই দিনের মজুরি কেটে রাখা হয়, নেই চিকিৎসা সুবিধাও।
পরিচ্ছন্নতাকর্মী জীবন কুমার বলেন, “শুধু আশ্বাস আর আশ্বাস! মজুরি তো বাড়েই না। তাই বাধ্য হয়ে আজ ময়লা ফেলে প্রতিবাদ করছি।”
আরেকজন, তাপস কুমার বিশ্বাস, ক্ষুব্ধ হয়ে বলেন,
“আমরাই শহর পরিষ্কার রাখি। অথচ নিজের জীবনটা পড়ে আছে অন্ধকারে। এটাই কি আমাদের প্রাপ্য?”
আন্দোলনের পেছনে আট মাসের ক্ষোভ:
আন্দোলনকারীরা জানান, গত আট মাস আগে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়েছিল। তখন দুই মাসের মধ্যে মজুরি বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা এই বিষয়ে জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও শ্রম অধিদপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন।
পৌর কর্মকর্তারা কী বলছেন?
পরিচ্ছন্নতা পরিদর্শক জহুরুল ইসলাম বলেন,
“মজুরি বাড়ানোর কাজ চলছে। তবে কর্মীরা এখন আর আশ্বাসে বিশ্বাস করছেন না।”
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক শীর্ষ কর্মকর্তা জানান,নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ৩০–৪০ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। এর লিখিত কপি সোমবার দেওয়া হবে। জুলাই মাসের মজুরি আগস্টে দেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে।”
শেষ প্রশ্ন রয়ে যায়…
যাঁদের ঘামে শহর পরিষ্কার থাকে,
তাঁদের জীবন কেন পড়ে থাকে অবহেলায় ঢাকা?
আরও পড়ুন:
উজ্জ্বল মাহমুদ














