ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

মহান বিজয় দিবসে জাগপা’র র‍্যালি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

জেমস আব্দুর রহিম রানা, যশোর :
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২১ বার পঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যশোর জেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য র‍্যালি ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকাল ৮টায় জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলা জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আপোষহীন মজলুম জনতার নেতা মোঃ নিজামদ্দিন অমিতের নেতৃত্বে যশোর বড়বাজার হাটচাঁন্নি মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা বাসস্ট্যান্ড শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ৮টায় মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহান শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করে দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা শাখার অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, পৌর শাখার আহ্বায়ক আলমগীর হোসেনসহ জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, শ্রী সুশান্ত সরকার, সিরাজুল ইসলাম, প্রতাপ বিশ্বাস, রেজত্তয়ান বাবু, সৌরভ বিশ্বাস, রিয়াজ হোসেন, অপূর্ব বিশ্বাস, মোঃ বাচ্চু শেখ, আমছারুল হক, ফয়সাল হোসেন, মতিউর রহমান, মিশুক মনি, টুকু আহম্মেদ, তবিবুর রহমান পৃথিবী, অন্তর বিশ্বাস, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন, রঘুনাথ বিশ্বাস, মোঃ আজিম, মোহাম্মদ বাবু, সুজাল বিশ্বাস, রিপন বিশ্বাস, বিলন বিশ্বাস, প্রদীপ বিশ্বাস প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও বিজয় বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাগপা আপোষহীন ভূমিকা রেখে যাবে বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

মহান বিজয় দিবসে জাগপা’র র‍্যালি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫