ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মাগুরার দুটি আসনেই নির্বাচিত বিএনপি’র প্রার্থী মনোয়ার হোসেন খান এবং অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী

জিয়াউর রহমান, মাগুরা বিশেষ প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৫ বার পঠিত

জিয়াউর রহমান (মাগুরা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ এবং মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মাগুরা- ১ এবং মাগুরা -২ আসনের সকল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা সম্পন্ন হয়।
মাগুরা-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট। জাতীয় পার্টির মোঃ জাকির হোসেন মোল্লা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭২৫ ভোট,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ নাজিরুল ইসলাম হাতপাখা মার্কায় পেয়েছেন ১৩৩৩৫ ভোট, গণধিকার পরিষদের প্রার্থী মোঃ খলিলুর রহমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন ডাব প্রতিক নিয়ে পেয়েছেন ৮০৬ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ এর প্রার্থী সম্পা বসু মই প্রতীক নিয়ে পেয়েছেন ১১৮৫ ভোট । মাগুরা- ১ আসনে ২৯৪৬৫৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন এর মধ্যে ২৮৯০৩৯ টি ভোট বৈধ হয় এবং ৫৬১৫ টি ভোট বাতিল হয়। মাগুরা এক আসনে মোট ভোটার ৪৩০৭৭৫ জন।
অন্যদিকে মাগুরা-২ আসনে মোট ১৪৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. মুশতারশেদ বিল্লাহ (এমবি বাকের) (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে দুই আসনেই বিএনপি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:














