ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মামলা তুলে না নেওয়ায় এসিড নিক্ষেপ ভুক্তভোগী স্ত্রীর সংবাদ সম্মেলন

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৩৬ বার পঠিত

(২৬ নভেম্বর) বুধবার সকাল ১১ টার সময় ঝিনাইদহ প্রেস ইউনিটির কার্যালয়ে ভুক্তভোগী এসিড আক্রান্ত নারী উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করে জানান।
আমি মোছাঃ নাছিমা খাতুন স্বামী মোঃ ফারুক মিয়া গ্রাম গোয়াল পাড়া উপজেলা জীবননগর জেলা চুয়াডাঙ্গা। নিরাপত্তার স্বার্থে ঝিনাইদহ প্রেস ইউনিটিতে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের এই আয়োজন।
বিগত ১৭ বছর পূর্বে মোঃ ফারুক হোসেন পিতা শহিদুল ইসলাম গ্রাম গোয়াল পাড়া উপজেলা জীবননগর জেলা চুয়াডাঙ্গা একই গ্রামে আমার বিবাহ। আমার একটি ছেলে সন্তান জন্ম নেয় যার বয়স ১৫ বছর। বিবাহের পর থেকে আমার স্বামী যৌতুকের টাকার জন্য আমাকে খুবই শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। আমাকে শুধু টাকা আনতে বলে।আমি আমার স্বামী কে দুই লক্ষ টাকা দেয় মানসিক ও শারীরিক নির্যাতনের হাত থেকে রেহাই পেতে।
আমার স্বামী খুবই দুর্ধর্ষ প্রকৃতির লোক। তার ভয়ে কেহ মুখ খুলতে পারে না। এভাবেই চলতে থাকে সংসার শুধু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সব সহ্য করে নিয়েছি। চলতি বছরের এপ্রিল মাসে আমাকে টাকা আনতে বলে। আমি বারবার টাকা কোথা থেকে আনবো বললে আমাকে বেধড়ক মারপিট করে পেটে বুকে লাথি ঘুষি কিল মেরে জখম করে। আমাকে সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।চিকিৎসক শরীর চেক-আপ করার জন্য লিখে দেন।শরীর চেক-আপ করে একটু সুস্থ হয়ে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে আমার স্বামী ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করি যার মামলা নম্বর ২৩২/২৫,
মামলাটিট তদন্তে প্রমাণ হলে। আমার স্বামী আমাকে মামলা উঠিয়ে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে। তাহার হুমকি থেকে বাঁচতে ও জীবন রক্ষা করতে আমি নানা সময় থানাতে গেলেও আসামীর প্রভাবের কারনে থানা তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়নি।
আমার স্বামী আমাকে মামলা তুলতে হুমকি দিলে আমি মামলা তুলতে অস্বীকার করলে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে আমি যাহাতে মানুষের সামনে মুখ দেখাতে না পারি। তার জন্য গত ১৬ নভেম্বর রবিবার রাতে আমাকে একা পেয়ে বোতলে করে তরল জাতীয় কিছু এনে আমার শরীরে নিক্ষেপ করে। আমি সরে যেতে গেলে ইহা আমার শরীরের পেট ও বুক বরাবর লেগে আমার পরনের কাপড়ের ঐ অংশ ও পাশের অন্যান্য অংশ পুড়ে ঝলসে যায়। ভাগ্যক্রমে আমি সরে যাওয়ায় আমার মুখ পোড়া থেকে রঙ্গা পাই।
আমি দ্রুত হাসপাতালে যেয়ে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে জীবননগর থানাতে গেলে থানা আবারো আসামীর প্রভাবে আমার মামলা গ্রহন করেনা। পরবর্তীতে আমি বিজ্ঞ এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে এসিড নিক্ষেপের মামলা দায়ের করি যার মামলা নম্বর পিটিশন -০১/২০২৫,। মামলার পর থেকে আসামী নিজেকে বাঁচাতে। বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ও আমাকে খুন জখম ও নানাবিধ ভয় ভীতি দেখাচ্ছে। আমাকে আমার বাসাতেও যেতে দিচ্ছেনা। আমি আমার যৌতুক লোভী স্বামীকে এমন নির্যাতনের কারণে তালাক দিয়ে ছিলাম। সে প্রতিশ্রুতি দিয়েছিল পুনরায় আমাকে আর কোনদিন এভাবে নির্যাতন করবে না। সে কারনে সন্তানের কথা ভেবে পূনরায় তার সংসার করছিলাম। সে আমাকে হত্যার পরিকল্পনা করতেই এই এসিড নিক্ষেপ করে। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার আগের সংসারের ছেলে মোঃ বাপ্পারাজ মন্ডল বউমা মোছাঃ গোলাপী খাতুন।
আরও পড়ুন:
মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি














