ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মা আমাকে যেতে দেও আমি মরে গেলে তোমার ছেলে শহীদ হবে

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৫০ বার পঠিত

“মা আমাকে যেতে দাও।আমি মারা গেলে তোমার ছেলে শহীদ হয়েছে জেনে গর্বে তোমার বুক ভরে যাবে।”
.শহীদ আলিফ আহমেদ সিয়াম।
জামায়াত নেতৃবৃন্দের শহীদ সিয়ামের কবর জিয়ারত ও পরিবারের সাথে কুশলাদি বিনিময়।
জুলাই গণঅভ্যুত্থানে বাগেরহাটের শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ। ০৯ জুলাই (বুধবার) জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল বাগেরহাট জেলার সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বুলবুল কবিরের পুত্র শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেন ও তার পরিবারের লোকদের সাথে কুশলাদি বিনিময় করেন।জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সাথে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য মনজুরুল হক রাহাদ,সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা লিয়াকাত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে জেলা আমির মাওলানা রেজাউল করিম বলেন ‘ শহীদেরা আমাদের প্রেরণার উৎস, তাদের আত্মত্যাগ এ জাতি কখনোই ভুলবে না। শহীদের রক্তের উপর দিয়েই এ দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে।’
প্রসঙ্গত জুলাই গণঅভ্যুত্থানে যখন দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে শহীদ আলিফ আহমেদ সিয়াম তখন ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় তার পরিবারের সাথে অবস্থান করছিল।সিয়াম দশম শ্রেণীর একজন ছাত্র ছিল। সিয়াম প্রতিদিনই বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের সাথে রাজপথে আন্দোলনে নামতো। ০৫ আগস্ট’২৪ গণভবন অভিমুখে ছাত্র জনতার যাত্রা শুরু হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-জনতার সাথে সিয়াম যোগ দেয়। ছাত্র-জনতার উক্ত মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। দুপুর আড়াইটার দিকে সিয়ামের মাথায় পুলিশের গুলি বৃদ্ধ হয়ে সে মারাত্মক আহত হয়।স্থানীয় জনতা তাকে সাভার এনাম মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ০৭ আগস্ট সিয়াম শাহাদাত বরণ করে।পরবর্তীতে তার মৃতদেহ বাগেরহাটে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
আরও পড়ুন:














