ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মেয়ের সম্পদের বিবরণী চেয়ে শাজাহান খানের দরজায় দুদকের নোটিশ

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৬১ বার পঠিত

রাজৈর-মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসবভনের দরজায় ওই নোটিশটি টানিয়ে দেয়া হয়।
এ সময় থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মোট ৫ জনের সাক্ষ্য নেয় দুদক। আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানা দুদক।
দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আক্তারুজ্জামান জানান, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন, এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কাগজটি যাছাইবাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরণী তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান কার্যালয়ে হাজির হয়নি শাজাহান খানের কন্যা ঐশী খান।
তিনি আরো জানান, এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের সদস্য জুয়েল আহম্মেদ নোটিশ নিয়ে মাদারীপুরে আসেন। সেই নোটিশ মাদারীপুর কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় শাজাহান খানের বাসভবনের দরজা টানিয়ে দেয়া হয়। আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানের সম্পদের বিবরণী তুলে ধরতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ঐশী তার স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা দুদকের কাছে জমা না দিলে পরবর্তীতে মামলা করে আইনি ব্যবস্থা নেবে দুদক।
আরও পড়ুন:














