ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
যৌতুকের অটোভ্যান নিয়ে স্বামী ও দেবরকে নিয়ে উধাও ২য় স্ত্রী

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৩০ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের অটোভ্যান নিয়ে স্বামীর পলায়নের পর তিন বছরের দেবরকে নিয়ে উধাও হয়েছেন রিনা খাতুন নামে এক নারী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে জানা যায়, জোতমোড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে। প্রথম স্ত্রী ও সন্তান রেখে দুই বছর আগে নিজ গ্রামের একটি অটোভ্যান চুরি করে গা-ঢাকা দেন তিনি।
১৫ দিন আগে দ্বিতীয় স্ত্রী দাবি নিয়ে আনোয়ারের বাড়িতে ওঠেন রিনা খাতুন। তিনি জানান, ছয় মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে দেওয়া হয় একটি অটোভ্যান। প্রায় তিন মাস আগে সেই অটোভ্যান ও কিছু নগদ টাকা নিয়ে আবারও পালিয়ে যান আনোয়ার। এরপর আর যোগাযোগ নেই।
এ অবস্থায় বৃহস্পতিবার রাতে আনোয়ারের তিন বছর বয়সী ছোট ভাইকে নিয়ে ঘর ছাড়েন রিনা। তার ফোন মাঝে মাঝে খোলা পাওয়া গেলেও অবস্থান জানা যাচ্ছে না বলে পরিবারের দাবি।
শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আনোয়ারের বাড়িতে জনসমাগম। কান্নায় ভেঙে পড়েছেন তার মা আনোয়ারা খাতুন। তিনি বলেন, “ওই মহিলা বারবার টাকা আর গাড়ি চাইত। হুমকিও দিত। রাতে রান্না করছিলাম, সুযোগ বুঝে আমার গ্যাদা ছেলেটাকে নিয়ে পালাইছে। যত টাকাই লাগুক, আমার ছেলেকে ফেরত চাই।”
বাবা জিন্নাহ শেখ জানান, “রিনা ফোনে একেক সময় একেক ঠিকানা দিচ্ছে। বলছে টাকা আর গাড়ি দিলে বাচ্চা ফেরত দেবে।” তিনি ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, “তিন বছরের এক শিশুকে নিয়ে পালিয়েছে এক নারী। অভিযোগ পেয়েছি, উদ্ধার অভিযান চলছে।”














