ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীতে দিনদুপুরে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে আহত, এলাকায় উত্তেজনা

রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ১৭০ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার সকাল ১১ টায় শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের গেটের সামনে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য হাবিবুর রহমান বাবুকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের দফাদার আনোয়ার হোসেন।
আহত যুবলীগের সভাপতি বাবুর স্ত্রী আসমা বেগম জানান, আমার স্বামীর কাছ থেকে এলাকার কিছু যুবক এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমার স্বামী চাঁদা দিতে অস্বীকার করায়, শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের সোনা উদ্দিন ছেলে আলামিন (২২), আক্কাছ শেখের ছেলে আসিফ (২৩),জসিম শেখের ছেলে শহরিয়ার শেখ (২৪) ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আমার স্বামী রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হতে পারে। আমার স্বামীকে তারা ধারালো অস্ত্র দিয়ে ১০ থেকে ১৫ টি কোপ দিয়েছে। একটা কোপ কিডনির পাশে লেগেছে। আমি অপরাধীদের শাস্তি দাবি জানাচ্ছি।
এ বিষয়ে, রাজবাড়ী সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
রাজু আহমেদ














