ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার রেজাউল করিম

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৭৫ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম আপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন তার আপিল গ্রহণ করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাই শেষে ব্যারিস্টার রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।
ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চলতি সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং ভোটারদের কাছে যাওয়ার সুযোগ ফিরে পেয়ে তিনি আশাবাদী।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাকি প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল নিষ্পত্তি শেষে তাঁদের মধ্যে দুই জন প্রার্থী পুনরায় প্রার্থিতা ফিরে পান।
সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রাজশাহী-৫ আসনে যেসব প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় থাকছেন তারা হলেন—
বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল
জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান
স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। হালনাগাদ ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৯ জন ভোটার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থিতা ফিরে পাওয়ায় রাজশাহী-৫ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। আগামী দিনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ব্যারিস্টার রেজাউল করিম

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬