
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাণীশংকৈল কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য ও স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল পল্লী উদ্যোক্তা হিসেবে বিউটি আক্তার ও রাজ্জাক আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আব্দুল্লাহ আল নোমান 











