ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাবি অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৪১ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আনারুল–রিয়াজ–বিদ্যুৎ পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির মোট ১৮টি পদের
সবকটিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বিপরীতে জামায়াতপন্থি প্যানেলের প্রার্থীরা বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন ৫০৭ ভোট পেয়ে জয়লাভ করেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট।
সহসভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সম্পাদকীয় বিভিন্ন পদে বিএনপিপন্থি প্যানেল থেকে নির্বাচিতরা হলেন—
যুগ্ম সম্পাদক: মো. মনোয়ার হোসেন উৎপল
দপ্তর সম্পাদক: মো. রাকিবুল ইসলাম রাকিব
প্রচার সম্পাদক: মো. আব্দুল মানিক
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো. আলমগীর হোসেন শামীম
সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক: মো. মজিবুর রহমান
সাংগঠনিক সম্পাদক: মো. ফরমান আলী
সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মো. আলী রেজা, মো. আব্দুল মতিন, মোসাম্মৎ রোকসানা বেগম টুকটুকি, মো. মাইনুল ইসলাম দুলাল, মো. বোরহান উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ড. মোছা. হাবিবা হায়দার লিচু এবং মো. নাসির উদ্দীন।
প্রসঙ্গত, নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর—২০২৬ ও ২০২৭ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন:


















