ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

লাইসেন্সবিহীন খাবার বিক্রি, মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৯৯ বার পঠিত
 সোমবার (০৩ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে মণিরামপুর উপজেলার শ্যামকুড় (আদিল মোড়) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপর্যুক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
বিএসটিআই যশোর আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার মো. সাহিদুল ইসলাম এর অভিযোগের ভিত্তিতে মনির ফুড প্রোডাক্টসের মালিক মো. আব্দুল রহমান (৩০) কে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় মণিরামপুর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানিয়েছেন, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান চলবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লাইসেন্সবিহীন খাবার বিক্রি, মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫