ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
লালপুরে গুলি বর্ষনের ঘটনায় প্রধান আসামী মাদক সম্রাট মনি গ্রেফতার

বিশেষ সংবাদদাতা, লালপুর (নাটোর)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৮৭ বার পঠিত

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনার প্রধান আসামী মাদক সম্রাট মনি সর্দারকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য শুক্রবার (১৮ এপ্রিল) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন নাগশোষা গ্রামে চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটান মনি। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাতে স্থানীয় নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মৃত লাল মোহম্মাদের ছেলে গোলাম কিবরিয়া কাজলের বুকে অস্ত্র ঠেকিয়ে তার কাছে থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে, এ ঘটনায় ভুক্তভোগী কাজলের মা অভিযোগ করলে তার জের ধরে১৮ মে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার ঘটনাস্থলে প্রকাশ্যে গুলি বর্ষণ করে ।
স্থানীয়রা আরো জানান, মনি সর্দার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এই ঘটনায় আহত গোলাম কিবরিয়া কাজলকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
আরও পড়ুন:














