ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান

জেমস আব্দুর রহিম রানা, যশোর :
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৭২ বার পঠিত

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ( প্রশাসন) মুরাদুল হাসান বলেন, যশোর একটি সবজি উন্নয়নশীল জেলা। যেখানে ১২ মাস সবজি উৎপাদন হয়। আবার যশোরের সবজি বিভিন্ন জেলাসহ বিদেশেও রপ্তানি করা হয় । তবে অনেক সময় দেখা যায় বর্ষা মৌসুমে এবং সবজি উৎপাদন বৃদ্ধি হলে দাম কমতে শুরু করে। তাই এখানে একটি সবজির জন্য কোল্ড স্টরেজ প্রয়োজন। যেখানে কৃষকেরা কয়েক দিনের জন্য সবজি মজুদ করে রাখতে পারে।এ সময় তিনি লেবুতলা বীর নারায়নপুর গ্রামে সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি করার প্রতিশ্রুতি দেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক
আলমগীর বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিরাপদ সবজি উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে শনিবার (৮ নভেম্বর) বিকালে লেবুতলা ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামের প্রাইমারি স্কুল মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা। কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ূন কবির, কৃষি সম্প্রসারণ অফিসার রিপন বিশ্বাস, উপসহকারী কৃষি অফিসার শামীম হুমায়ূন, উপসহকারী কৃষি অফিসার
শাহিনা আফরোজ, উপসহকারী কৃষি অফিসার জাহিদুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কৃষক কৃষাণীরা।
আরও পড়ুন:














