ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

রায়হান আলী,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৩৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী । এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয় । বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রচার-প্রচারণা, আচরণবিধি, ভোটগ্রহন ও ফলাফল ঘোষনা সহ সার্বিক বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের সর্বচেষ্ট থাকার আহ্বান জানান বক্তারা । সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বানও জানান তারা । এ সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন:


















