ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৯

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)   
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৭৭ বার পঠিত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  বুড়িগোয়ালিনী  ইউনিয়নের জাবাখালি গ্রামের বাড়ির পথ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সকাল আটটার সময় হোসেন ৮টার সময় গোলাম হোসেন (৬০) নামে  ১ জন নিহত হয়েছে।
পত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, জাবাখালি গ্রামের  মৃত হামিজ উদ্দিন মোড়ল এর পুত্র গোলাম হোসেনের সহিত সাইফুল, রেজাউল গংদের বাড়িতে যাতায়াতের পথকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। ফলে,  গোলাম হোসেন বিবাদীদের  বিরুদ্ধে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। কিন্তু, বিবাদিপক্ষ পরিষদের সিদ্ধান্ত না মানায় গোলাম হোসেন সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। বিবাদীগন আদালতের নোটিশ পাইয়া ভীষণ উত্তেজিত হইয়া ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার   আনুমানিক সকাল ৮ টার সময়   দলবদ্ধভাবে লোহার রড ও চাকু নিয়ে গোলাম হোসেনের উপর হামলা চালায় সাইফুল, রেজাউল গং। এতে ঘটনাস্থলেই গোলাম হোসেন নিহত হন।
ঘটনাটি শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানার সাথে সাথে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজীবকে অবহিত করেন এবং  সরকারি পুলিশ সুপার রাজিবের নেতৃত্বে শ্যামনগর থানার পুলিশ  বাড়িটি ঘিরে ফেলে। এসময় বাড়ি থেকে অভিযুক্ত এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল(৫০), সাইফুল (৩৮),ফারুক (৩০), বদর গাজীর পুত্র রেজাউল (৫৫),রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫),সাইফুলের স্ত্রী,সাইফুলের মা সফুরা,ফারুকের স্ত্রী জহুরাসহ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে।
এসময় ঘটনাস্থল থেকে  হত্যাকাণ্ডে ব্যবহাহৃত রক্তমাখা চাকু ও লোহার মোটরসাইকেল সহ রড় উদ্ধার করে পুলিশ।
অভিযুক্তদের আটকের পর উত্তেজিত জনতা মোটরসাইকেলসহ ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
বিষয়টি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদুর রহমান বলেন, আসামিদের আটক করা হয়েছে। লাশ সুরতহালের জন্য সাতক্ষীরায় মর্গে প্রেরণ করা হয়েছে ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৯

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫