শ্যামনগরে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৪০ বার পঠিত

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের বিকল্প আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে সিসিডিবি পরিচালিত “স্টেপ অ্যান্ড বিল্ড-ইন” প্রকল্পের আওতায় ছাগল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৮ জুলাই, মঙ্গলবার সকাল ১০টায় সিসিডিবির মুন্সিগঞ্জ অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে চলতি বছর ৩০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। প্রতিটি ছাগল স্থানীয় হাট থেকে উপকারভোগীর মতামত ও পছন্দের ভিত্তিতে সিসিডিবি কর্মকর্তাদের উপস্থিতিতে কিনে সরাসরি বিতরণ করা হয়।
উপকারভোগীদের অনুভূতি
ছাগল পেয়ে খুশি উপকারভোগীরা জানান,
“এই ছাগল পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা যত্নসহকারে লালন-পালন করব এবং এটি আমাদের পরিবারের জন্য ভবিষ্যতে বিকল্প আয়ের একটি উৎস হিসেবে কাজে লাগবে—সে বিষয়ে আমরা সচেতন।”
উপস্থিত ছিলেন…
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
প্রকল্প ব্যবস্থাপক মি. তাপস সরকার
সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন
এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মীবৃন্দ
প্রসঙ্গত, জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিকল্প আয়ের উৎস গড়ে তোলা এবং দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সিসিডিবির এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।














