ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীপুর পৌরসভার ১০৮ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা

টিপুসুলতান, শ্রীপুর (গাজীপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ২২১ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। একইসঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ৫৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৬৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ। বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তবে এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন, ‘নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রধান মো. ছিদ্দিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর, টাউন প্ল্যানার সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।
আরও পড়ুন:
















