ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সন্ত্রাসবিরোধী ঐক্যমঞ্চের মানববন্ধন

রায়হান আলী, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৪১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শ্যামপুর চামাবাজার এলাকায় শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাসবিরোধী ঐক্যমঞ্চের ব্যানারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোদা, অধ্যাপক মো. ইমরান আলী, অধ্যাপক নাসির উদ্দিন  জুয়েল, শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল খালেকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের কিছু নেতা ও সদস্য দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উমরপুর ঘাট এলাকায় ‘সিজু ডাকাত’ নামে পরিচিত এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয়। এ ঘটনার প্রেক্ষিতে পরদিন ২৫ ডিসেম্বর ওই এলাকার দুই নিরীহ ব্যক্তি হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমকে পুলিশ আটক করে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন বক্তারা।
তারা আরও বলেন, গণধোলাইয়ের শিকার সিজু ডাকাত দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও চাঁদাবাজির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধনে ভুক্তভোগী পান দোকানদার মনিরুল ইসলাম গানা, চা ব্যবসায়ী বাবু আলী, জসিম উদ্দীন, মুজিবুর রহমান, মোস্তাক আলী ও হেলিম আলী সিজুর চাঁদাবাজি ও নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নিরপরাধ হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী সিজু ডাকাতসহ তার সহযোগীদের তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শ্যামপুর ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সন্ত্রাসবিরোধী ঐক্যমঞ্চের মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫