ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সবজিতে স্বস্তি ফিরলেও ঝাঁজ বেড়েছে পিয়াজ তেল ডিমের !

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ৩৭ বার পঠিত

ভরা মৌসুম মাঠ ভরা ফসল খুচরা বাজারেও সায়লাভ স্বস্তি ফিরেছে সবজির বাজারে। তবে ভোজ্য তেলের দাম বৃদ্ধির করলে সরকারের বাণিজ্য উপদেষ্টা অনেক হাগডাক দিয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে। নতুন দরেই সব দোকানে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তেলের সঙ্গে বাড়তি রয়েছে পুরোনো পেঁয়াজের দামও। তবে বাজারে ডিমেরদরও প্রতিযোগিতায় এগিয়ে। একইসঙ্গে বেশির ভাগ সবজির দাম এখন কমতির দিকে। খুলনা নগরীর অধিকাংশ কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, শীত মৌসুমের বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে। এ কারণে এসব সবজির দাম কমেছে। চলতি মাসের শেষ দিকে সবজির দাম আরও কমবে বলে জানান বিক্রেতারা। অপর দিকে ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো কয়েক দফা চেষ্টার পরে ৭ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়েছে। তাতে সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম ১৯৫ টাকায় উঠেছে। ৫ লিটারের বোতলের দাম এখন ৯৫৫ টাকা করা হয়েছে। গতকাল বাজারে গিয়ে দেখা যায়, সব দোকানেই নতুন এই দরেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। অপরদিকে ভারত থেকে পিয়া জামদানি হলেও বাজারে পেঁয়াজের দামও এখন বাড়তি। যদিও নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। মুড়িকাটা পেঁয়াজের কেজি ১০০-১১০ টাকা। পুরানো পেঁয়াজের দাম আরও বেশি, কেজি ১৩০-১৪০ টাকা। বিক্রেতারা জানান, নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।
মৌসুমের আরেক নতুন পণ্য আলু। তবে পণ্যটির দাম তুলনামূলক বেশি। বাজারে প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। আর নতুন লাল আলুর কেজি ৭০ টাকার কাছাকাছি । কয়েক দিন আগে নতুন আলুর দাম এক শ টাকার ওপরে ছিল। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। তবে পুরোনো আলুর দাম কম। কেজি ২০-২৫ টাকা।
গত দুই সপ্তাহ ধরে ডিমের দাম একই রকম রয়েছে। ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম এখন ১২০ টাকা। আগে এটি ১৪০ টাকা ছিল। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৭০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। আজ বাজারে প্রতি পিস ফুলকপি ও বাধাকপি ৪০-৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৬০-১০০ টাকা, মুলা ৩০-৪০ টাকা, শালগম ৪০-৬০ টাকা, শিম ৪০-৫০ টাকা ও দেশি টমেটো ১১০-১২০ টাকায় বিক্রি হয়েছে।
আরও পড়ুন:














