ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সরকারি কলেজের পুকুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ

উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া :
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৮৩ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের পুকুর থেকে শাহিন হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে ভাসতে থাকা স্যান্ডেলের সূত্র ধরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন হোসেন কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শাহিন হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ব্রেনসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। পাশাপাশি তার দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। রোববার বিকেলে প্রতিদিনের মতো আসরের নামাজ আদায় করতে কুমারখালী বড় জামে মসজিদে যান তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে রাত ৮টার দিকে কুমারখালী সরকারি কলেজের পুকুরে তার ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখতে পান স্থানীয় লোকজন ও স্বজনরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতেই উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরদিন সোমবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কলেজের পুকুর থেকে শাহিন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সাহিদা বেগম বলেন, তার স্বামী নিয়মিত নামাজ আদায় করতেন এবং তাবলীগ জামায়াতেও যেতেন। রোববার বিকেলে নামাজ পড়তে বের হয়ে আর ফিরে আসেননি। তার কোনো শত্রু ছিল না এবং এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, পুকুরে ভাসমান স্যান্ডেলের সূত্র ধরেই উদ্ধার অভিযান শুরু করা হয়। মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, স্বজন ও এলাকাবাসীর পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:














