ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬
অস্ত্র আইনে’ টুটুল ও সহযোগীদের বিরুদ্ধে মামলা

সাভারে গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, আরও দুইজন পলাতক

নিজস্ব প্রতিবেদকঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৭১ বার পঠিত

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলার আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে সন্দেহভাজন অবস্থায় তিন ব্যক্তিকে আটক করে সাভার মডেল থানাধীন গোয়েন্দা পুলিশ। এ সময় একজনের দেহ তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ:

গত ৬ জুলাই ২০২৫ ইং তারিখ রাত ৯টা ৩০ মিনিটের সময়, সাভার মডেল থানার পুলিশের একটি দল আমিনবাজার ইউনিয়নের শাইফি নার্সারী অ্যান্ড কার ওয়াশ এর সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় এক অজ্ঞাত রিকশাচালকের বিপরীত দিক থেকে আসতে দেখে সন্দেহ হয়। রিকশাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরোহী মোঃ টুটুল অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে, যা পুলিশের সন্দেহ আরও বাড়ায়।

তল্লাশিকালে টুটুল তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে একটি পুরাতন স্টিলের পিস্তল বের করে দেয়। পিস্তলটির কোনও বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি:

সিনিয়র পুলিশ কর্মকর্তাদের মতে, উদ্ধারকৃত অস্ত্রটি একটি পুরাতন স্টিলের পিস্তল (Model: ERMA WERKE MOD EP 452 kal 22 long rifle) যার ট্রিগার ও সেফটি কেস সংযুক্ত এবং বাটের পাশে কালো প্লাস্টিক লাগানো ছিল।
পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিনে মোট ৭ রাউন্ড তাজা গুলি এবং চেম্বারে একটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া যায়। গুলিগুলোর পেছনে ইংরেজি অক্ষর T, E, এবং BS লেখা ছিল।

গ্রেফতার ও পলাতক আসামির বিবরণ:

১. গ্রেফতার:

  • মোঃ টুটুল (৩৪), পিতা: মৃত লিয়াকত আলী, মাতা: মিনু বেগম,
    সাং: মেলারটেক, কাউন্দিয়া, থানা: সাভার মডেল, জেলা: ঢাকা।

২. পলাতক:

  • মোঃ আল আমিন (৩৮), পিতা: মৃত আব্দুল আলী ওরফে ভোলা মিয়া,
    সাং: ভবানীপুর উত্তর পাড়া, থানা: সাভার মডেল, জেলা: ঢাকা।

  • মোঃ জুয়েল মিয়া (৪৫), পিতা: জানে আলম,
    সাং: দেওয়ানবাড়ী, আমিনবাজার, থানা: সাভার মডেল, জেলা: ঢাকা।

গ্রেফতারকৃত আসামী মোঃ টুটুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত পিস্তল পলাতক আসামী মোঃ আল আমিন ও মোঃ জুয়েল মিয়ার নিকট হতে সংগ্রহ করেছে এবং তারা তিনজন মিলেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অপরাধ সংঘটনের পরিকল্পনায় ছিল।

আইনগত ব্যবস্থা:

ঘটনার প্রেক্ষিতে সাভার মডেল থানায় আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ধারা ১৯A/১৯(f) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর: ২১।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

অস্ত্র আইনে’ টুটুল ও সহযোগীদের বিরুদ্ধে মামলা

সাভারে গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, আরও দুইজন পলাতক

সর্বশেষ পরিমার্জন: ০১:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫