ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

মাহফুজুর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) 
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৭৪ বার পঠিত
সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকার হলদীবুনিয়া থেকে অবৈধভাবে কাঁকড়া আহরণের দায়ে তিনজন জেলেকে আটক করেছে বনবিভাগ। অভিযানের সময় জেলেদের কাছ থেকে কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।
২১ ডিসেম্বর রবিবার সকালে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন হলদীবুনিয়া টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি বিশেষ টহল দল হলদীবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে সংরক্ষিত অভয়ারণ্য এলাকায়  নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণে লিপ্ত অবস্থায় ৩ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় আটক জেলেদের কাছ থেকে কাঁকড়া ধরার দোনদড়ি, একটি নৌকা এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়। বনবিভাগ জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বন সম্পদ সংরক্ষণের স্বার্থে সংরক্ষিত এলাকায় সব ধরনের মাছ ও কাঁকড়া আহরণ আইনত নিষিদ্ধ।
আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের সুজউদ্দিনের ছেলে আবু হাসান গাজী (২৭), কয়রা উপজেলার ৩নং কয়রা এলাকার আব্দুর জব্বার গাজীর ছেলে রফিক ফারুকী (৪০) এবং কয়রা উপজেলার মহারাজপুর এলাকার মৃত মনতাজ গাজীর ছেলে মোঃ হারুন গাজী (৪৮)।
বনবিভাগ সূত্রে আরও জানা গেছে, আটক জেলেদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

হলদীবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫