ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু প্রধানমন্ত্রী

নাগরিকভাবনা ডেস্ক:   সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) বাঁশখালীর বাহারছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। পাইলট প্রকল্পের কাজ শেষ হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে।

তিনি বলেন, বাঁশখালী উপজেলার ১০ থেকে ১২ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী চার বছর ধরে এ কার্যক্রম চলবে। এতে পর্যায়ক্রমে অনেক মা-বোন ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।

ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও যেন পরিবারের হাল ধরতে পারেন, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারেন, সন্তানদের লেখাপড়া ও স্বাস্থ্যসেবার দেখাশোনা করতে পারেন, সে লক্ষ্যেই মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থাও করা হয়েছে।

বাঁশখালীর লবণ চাষিদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের পাশাপাশি লবণ চাষিদেরও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

লবণের মূল্য নির্ধারণের বিষয়ে তিনি বলেন, লবণ চাষিদের স্বাবলম্বী করার লক্ষ্যে আলোচনা করে একটি মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সেই মূল্য সবাইকে জানানো হবে। এতে লবণ চাষিদের দুর্ভোগ কমবে এবং তারা ন্যায্য মূল্য পাবেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নাগরিক ভাবনা কার্যালয়ে আগুন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু প্রধানমন্ত্রী

সর্বশেষ পরিমার্জন : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬