ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদক সংক্রান্ত দ্বন্দ্বে শ্যালককে বাঁচাতে গিয়ে দুলাভাই নিহত

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):   বগুড়ার শাজাহানপুরে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে জুবায়ের এবং শ্যালক খোরশেদ আলম গুরুতর আহত হয়েছেন।
‎গত সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
‎‎​নিহত রঞ্জু মিয়া উপজেলার ঘাষিড়া পশ্চিম পাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে। আহত খোরশেদ আলম একই গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে এবং জুবায়ের নিহত রঞ্জুর ছেলে।
‎‎​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ঘাষিড়া গ্রামের একটি ইটভাটার ভেতর মাদক সংক্রান্ত বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খোরশেদের ওপর হামলা চালিয়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এ সময় খোরশেদকে বাঁচাতে তার ভগ্নিপতি রঞ্জু মিয়া ও ভাগ্নে জুবায়ের এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ​ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রঞ্জু মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলম ও জুবায়েরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান ও জোর তৎপরতা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

লোহাগাড়ায় ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

12 September 2026

লুকানো প্রেম

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মাদক সংক্রান্ত দ্বন্দ্বে শ্যালককে বাঁচাতে গিয়ে দুলাভাই নিহত

সর্বশেষ পরিমার্জন : ০২:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬