ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিম ভুঁইয়া এমপি

আইয়ুব আলী, হোমনা
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন। শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকার কারণে তিনি শিক্ষক সমাজে একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষক নেতাকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ায় শিক্ষক সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে উচ্ছাস প্রকাশ করে, শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার এবং শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

নতুন দায়িত্বকে ঘিরে হোমনা-তিতাসের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা

13 September 2026

অটোচালকদের কাছ থেকে নামে-বেনামে চাঁদা আদায়ের অভিযোগ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিম ভুঁইয়া এমপি

সর্বশেষ পরিমার্জন : ০৭:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬