ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়লেন

নাগরিকভাবনা ডেস্ক:   পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। দীর্ঘ ৩৯ মাস দায়িত্ব পালন করে পদত্যাগের পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন।

জানা যায়, তিনি এখন সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। সেজন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সারা হয়েছে।

আজ বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে তার সরকারি বাসভবনে অবস্থানও শেষ হয়।

উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন তিনি। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

দুপচাঁচিয়ায় বিয়ে বাড়ি থেকে R15M চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-২

26 July 2026

নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে মতি নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার! 

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়লেন

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬